নিজস্ব প্রতিবেদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন কাউন্সিলের প্রস্তুতি নিয়ে খাস কমিটির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বৈঠকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, আসন্ন কাউন্সিলের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
বৈঠকে খাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আসন্ন কাউন্সিল সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত দুই আহ্বায়ক কমিটির কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয় দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে।
বৈঠকে দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্মমহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারীসহ দলের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা-মহানগর শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া, মাওলানা তৈয়ব আল-হোসাইনী, মাওলানা মনোয়ার হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলরা বৈঠকে অংশ নেন।
এসএইচ/