শীর্ষস্থানীয় উলামা মাশায়েখের আহ্বানে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনের অনুমতি দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) রাতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম স্বাক্ষরিত চিঠিতে এ অনুমতির কথা জানানো হয়েছে। তবে এতে জুড়ে দেওয়া হয়েছে ২৩টি শর্ত।
চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে আগামী ৫ নভেম্বর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে মহাসম্মেলনের অনুমতি প্রদান করা হলো-
শর্তাবলী
১. এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে
২. স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে
৩. অনুমোদিত স্থানের মধ্যেই মহাসম্মেলন এর যাবতীয় কার্à¦