সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে সব জেলায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
তারা বলেন, আগামী সাত দিনের মধ্যে নীতিমালার বিষয়ে সুরাহা করতে হবে। তা নাহলে ৩০ নভেম্বর আমরা দেশের ৬৪ জেলায় সংগ্রাম পরিষদের নেতৃত্বে সমাবেশ করব।
এসময় তারা কয়েকটি দাবি জানান। সেগুলো হলো-
নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করা। কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা।
চালক-মেকানিক-মালিকসহ ৬০ লাখ ও তাদের ওপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষায় ব্যাটারিচালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না।
ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চালকসহ নিহত-আহত সব শ্রম