বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮


এক্সপ্রেসওয়েতে আজ দিতে হবে না টোল, জেনে নিন কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে শনিবার টোল ছাড়া বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। এছাড়া, বিমানযাত্রীরা জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরে যেতে করতে পারবেন। একই সঙ্গে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই বিশেষ সুবিধাটি ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বলবৎ থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড কর্তৃক অনুষ্ঠিতব্য ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে দেশের নামকরা ব্যান্ডশিল্পীসহ সঙ্গীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত যানবà