বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের

ঢাকার ৭ পয়েন্টে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এই দিনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে বিজিবি মোতায়েন করেছে সরকার। জায়গাগুলোর মধ্যে রয়েছে- ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ কয়েকটি এলাকা।

মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। গতকাল (সোমবার, ২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সশস্ত্র বাহিনী বিভাগকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়।

এছাড়া পতিত দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকায় ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সক্রিয় রয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য বিরোধী দলগুলোও।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ