শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন  জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল জুমার আজানের পর বেচাকেনার বিধান কী? মাওলানা আরশাদ মাদানীর স্বাস্থ্য নিয়ে ‘উদ্বেগের কারণ নেই’ বিনামূল্যে আস-সুন্নাহর মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা পেয়েছেন ৩৩০০ জন

শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিশাল ইসলাহি ইজতেমা। এখন চলছে অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির কাজ। মহানগর ও কেন্দ্রের দায়িত্বশীলগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 

শুক্রবার (৩০ অক্টোবর) দিনব্যাপী প্রোগ্রামের সময় নির্ধারণ করা হলেও প্রোগ্রামটি শুরু হবে বৃহস্পতিবার শেষ রাতে থেকে। সে সময় তাহাজ্জুদ জিকির আজকার ও দোয়া হবে। ফজরের পরে কিছুটা বিশ্রামের পর আবার বিভিন্ন আমল ও বয়ান শুরু হবে বলে জানিয়েছে আয়োজকেরা।

আয়োজকেরা জানান, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের এ বিশাল ইসলাহি ইজতেমায় দেশের সর্বোচ্চ উলামা মাশায়েখ তাশরিফ আনবেন, বয়ান করবেন। 

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়িত্বশীলরা জানান, শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জুমার  বিশাল  জামাত অনুষ্ঠিত হবে। আশা করা যায়, আমিরে আনজুমান আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, পীর সাহেব বরুনা, খুতবা প্রদান ও ইমামতি করবেন। এবং আছরের পর আমীরে আঞ্জুমানের নসীহা ও দুআর মাধ্যমে এই ইসলাহী ইজতেমার সমাপ্তি হবে ।

প্রস্তুতির তথ্য উল্লেখ করে তারা বলেন,  মুসল্লিদের এস্তেঞ্জার জন্য ইতিমধ্যে অস্থায়ী শতাধিক শৌচাগার তৈরি করা হয়েছে। ‌
মাঠের পাশে বিশাল লেকে থাকছে ওযুর ব্যবস্থা পাশাপাশি ১০০ টেপযুক্ত পানির ব্যবস্থা করা হয়েছে।
আরো থাকছে অস্থায়ী  মেডিকেল ক্যাম্প। প্রদর্শনী কেন্দ্র। মনিটরিং ক্যাম্প প্রশাসনিক ক্যাম্প। 

এমএম/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ