সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

চট্টগ্রামের নূরানী বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশ: পাশের হার ৯৮.৩৮% 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।
হাটহাজারী প্রতিনিধি

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসা সমূহের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ডিসেম্বর) দুপুর ১২ টায় বোর্ডের প্রধান কার্যালয়ে এ ফলাফল প্রকাশ করা হয়।

বোর্ডের চেয়ারম্যান আল্লামা খলিল আহমদ কাসেমির হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব মুফতি জসীমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী।

এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২৮৮৯ টি কেন্দ্রে ৯৫৪৬ টি প্রতিষ্ঠানের ৬৬২১৪৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পাশের হার ৯৮.৩৮% । জিপিএ-৫ ৩৯৫৫০ জন।

বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় ও পুস্তক হিসাব নিয়ন্ত্রক মাওলানা হেলাল উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন, বোর্ডের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান , সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন , যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস, অর্থ সচিব হাফেজ মাওলানা ইসমাইল, সহ অর্থ সচিব মাওলানা ওসমান ফয়েজ, সম্মানিত সদস্য মাওলানা ইউনুস, মাওলানা ওসমান শাহানগরী, আবুল হাসেম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মনজুরুল ইসলাম-মনজুর, মাওলানা নুরুল আবসার প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ