সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮ ভারতে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেন হিন্দু মন্ত্রী মাদরাসায় কি এলিটরা আসবে? অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়ত ও এনসিপি প্রার্থীর মনোনয়ন বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) সংসদীয় আসনে প্রাথমিক প্রার্থিতা বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। এতে জমিয়তে উলামায়ে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে দুজন আলেম দুই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ওয়ায়েজ ও দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। বিএনপি তাদের মিত্র দল হিসেবে যে কয়টি আসনে জমিয়তে ছাড় দিয়েছে এর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিও। এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকলেও বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এদিকে এনসিপি থেকে এই আসনে প্রার্থী করা হয়েছে তরুণ আলেম মাওলানা আশরাফ উদ্দিন মাহদীকে। তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা। এছাড়া তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেমে দীন ফজলুল হক আমিনীর দৌহিত্র। জামায়াতে ইসলামীসহ ১০ দলের যে সমঝোতা হয়েছে সেখানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি এনসিপিকে ছাড় দেওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ