শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

হারানো শিশুর স্বজনদের খুজছে পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বরগুনায় নৌবন্দর এলাকা থেকে হারিয়ে যাওয়া রাব্বি (৮) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি তার বাবা ও মায়ের নাম ছাড়া তেমন আর কিছু বলতে না পারায় স্বজনদের সন্ধান পেতে ফেসবুকে পোস্ট করেছে বরগুনা থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ‘বরগুনা থানা’ নামে পুলিশের একটি ফেসবুক প্রোফাইলে এ পোস্ট করা হয়।

পুলিশের ওই পোস্টে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুরের দিকে বরগুনা লঞ্চঘাটে শিশু রাব্বিকে পাওয়া যায়। তার বাবার নাম বারেক ও মায়ের নাম জান্নাত। তার বাড়ি ঢাকা কেরাণীগঞ্জ এবং তার নানা বাড়ি বরিশালের কালিগঞ্জ, এটুকুই বলতে পারে শিশু রাব্বি। 

এছাড়া ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, রাব্বি ঢাকা কেরাণীগঞ্জ থেকে লঞ্চে উঠে বরগুনা চলে আসে। শিশুটির বাবা মায়ের কাছে ফিরে যেতে সবার সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, শিশু রাব্বিকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। শিশুটি তার বাবা মায়ের সাথে যোগাযোগ করার কোনো সঠিক তথ্য দিতে পারছে না। তবে তার বাবা মাকে খুঁজে বের করে তাকে ফিরিয়ে দিতে আমরা কাজ করছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ