মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

আগামীকাল চালু হচ্ছে ঢাকা-কক্সবাজার রুটে ‘বিশেষ ট্রেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফেব্রুয়ারি ও মার্চের সরকারি ছুটিতে পর্যটকদের চাহিদা বিবেচনা করে আগামীকাল মঙ্গলবার ঢাকা-কক্সবাজার রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

জানা গেছে, ২০, ২৮, ২৯ ফেব্রুয়ারি এবং ৬ ও ৭ মার্চ ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করবে এই বিশেষ ট্রেনটি। প্রথম ট্রেনটি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে। পরদিন ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে।

বিশেষ ট্রেনটিতে ১৪টি কোচ রয়েছে। এর মধ্যে ৪৫০টি শোভন চেয়ার এবং ২২০টি এসি চেয়ার রয়েছে। টিকেটের মূল্য রাখা হবে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের সমমূল্যের।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, সরকারি ছুটির মধ্যে পর্যটকদের চাহিদার কথা বিবেচনা ও যাত্রা নির্বিঘ্ন করতে কক্সবাজার-ঢাকা রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে।

গত বছরের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়। এই রুটে ট্রেন চালু করা দীর্ঘদিনের দাবি ছিল জনসাধারণের।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ