মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

নেত্রকোণার দুর্গাপুরে বাসচাপায় প্রাণ গেল পথচারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

দুর্গাপুর ( নেত্রকোণা ) প্রতিনিধি>

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে পিকনিকে আসা একটি বাসের চাপায় আব্দুর রশিদ (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ( ১৯ ফেব্রুয়ারি ) দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাসটিলা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পথচারী ওই ইউনিয়নের বিজয়পুর এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে বিজয়পুরের দিকে আসছিল প্রান্তিক সুপার নামের পিকনিক বাসটি। পথে কুল্লাগড়া ইউনিয়নের রাসটিলা নামক এলাকায় এসে পথচারী আব্দুর রশিদকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যেতে চাইলে স্থানীয় উত্তেজিত জনতা বাসের চালককে আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও বাস চালককে আটক করে থানায় নিয়ে আসে।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস চালক সেলিম মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ