শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ফেনীতে রাজনৈতিক বিরোধের জেরে তরুণ খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামে রাজনৈতিক বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুর রহিম (১৭) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন।

স্থানীয় তথ্যে জানা গেছে, সেই এলাকার হাবিব উল্যাহর ছেলে রফিকুল ইসলাম রনির সঙ্গে আব্দুর রহিমের রাজনৈতিক বিরোধ চলছিল। সরকার পতনের পর গত ৬ আগস্ট রাতেও আব্দুর রহিমকে মারধর করা হয়। বৃহস্পতিবার দুপুরে রনি তার কয়েকজন সহযোগীকে নিয়ে আব্দুর রহিমের ওপর হামলা করে। একপর্যায়ে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত রনি পলাতক রয়েছেন।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন ও কাশেম নামে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ