শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পুকুরে মিলল অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জোয়ানপুর বিহার এলাকায় মহাদেবপুর-মাতাজিহাট সড়কের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে  রাস্তার পাশের একটি পুকুরে অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পান। লাশের শরীর পচে দুর্গন্ধ ছড়ানোয় ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে তাকে হত্যার পর সেখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে।

তারা আরো জানায়, লাশটি পুকুরের পানিতে উপুড় হয়ে থাকায় তাৎক্ষনিকভাবে তার মুখ দেখা যায়নি। তবে লাশটি পচে ফুলে ওঠায় মুখ দেখলেও তাকে চেনার উপায় থাকবে না।

এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, লাশটি উদ্ধারের জন্য থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ