শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুক্তিপণ না পেয়ে বন্ধুর ছোট ভাইকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীতে দাবিকৃত ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে বন্ধুর ছোট ভাই আহনাফ আল মাঈন নাশিত (১০) নামে এক শিশুকে খুন করলো অপহরণকারীরা। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ আশরাফ হোসেন তুষার (২০), মোহাম্মদ মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাতকে (২০) গ্রেফতার করে।

নিহত শিশু আহনাফ ফেনী শহরের একাডেমি এলাকার মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামরা স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, আহনাফ নাশিত গত ৮ ডিসেম্বর সহপাঠীদের সাথে ফেনী শহরের একাডেমি আতিকুল আলম সড়কে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে সে আর বাসায় ফিরে আসেনি। নিহত নাশিতের বড় ভাই নিশাতের বন্ধু তুষার ফুঁসলিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে রাত ১২টার দিকে অজ্ঞাত নাম্বার থেকে নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগের কাছে একটি নাম্বার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মাঈন উদ্দিন এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মডেল থানায় ৮ ডিসেম্বর রাতে একটি অপহরণ মামলা করেন। এ ঘটনায় পুলিশ আসামি আশরাফ হোসেন তুষারকে আটক করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ থেকে নাশিতের লাশ উদ্ধার করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ