শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

গৌরনদীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় মফিজুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহত বৃদ্ধ মফিজুল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকার মৃত সদন আলীর ছেলে।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের কটকস্থল এলাকার আরিফ ফিলিং স্টেশনের সামনে বিকেলে বরিশালগামী লাবিবা পরিবহনের ধাক্কায় পথচারী মফিজুল ইসলাম (৭৫) গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, বাসটি আটক করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ