রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

‘মার্চ ফর গাজ্জা’ সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই “মার্চ ফর গাজ্জা” এ অংশগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, প্রচন্ড গরম উপেক্ষা করে মানুষ যেভাবে গাজ্জাবাসীর পাশে দাড়ানোর অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছে তা একটি উজ্জল মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গাজ্জা ও ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের অবিরাম সমর্থন ও ভালোবাসার একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

শনিবার (১২ এপ্রিল) “মার্চ ফর গাজ্জা” এ অংশগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

 

মুফতি সৈয়দ মু. ফয়জুল করীম বলেন, আজকের আয়োজন থেকে বর্তমান সরকারের এটা অনুধাবন করা উচিৎ যে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের জন্য কি পরিমান আবেগ ও উদ্বেগ ধারণ করে। এটা অনুধাবন করে আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রতিফলন ঘটানো উচিৎ। মুসলিম বিশ্বকে একত্রিত করা, ইজরাইলি নিপিড়ন বন্ধ করতে উম্মাহকে জাগরুক করার দায়িত্ব বাংলাদেশ সরকারের নেয়া উচিৎ।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মার্চ ফর গাজ্জার উদ্যোক্তা, আয়োজনে যারা শ্রম, মেধা, অর্থ ব্যয় করেছেন তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। এবং যারা কষ্ট করে এসেছেন তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সর্বদা দোয়া ও করণীয় সকল প্রচেষ্টা অব্যহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ