রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম খালেদ হোসেন বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শেই রয়েছে মানব জীবনের সর্বোত্তম দিকনির্দেশনা। তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার এবং সমাজ আলোকিত হয়ে উঠবে।

রোববার (২০ এপ্রিল) রাতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “জনগণের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী আগামী নির্বাচনের সময় নির্ধারিত হবে। সরকার একটি নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী কাজ করছে এবং প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছেন, সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা মহিউদ্দিন বিন সুরজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, মাওলানা আতাউল্লাহ আমিন, আল-মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকরসহ অসংখ্য আলেম-ওলামা, ইমাম-খতিব, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকবৃন্দ। সূত্র: খাগড়াছড়ি প্রতিনিধি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ