রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের বালাগঞ্জ উপজেলার সুলতানপুরে আল জামিআতুত্তায়্যিবাহ সুলতানপুর ও হযরত শাহ সুলতান রহ. মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) মাদরাসার প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী এবং পরিচালনায় ছিলেন সুনামধন্য শিক্ষা সচিব মাওলানা নুমানুল হক চৌধুরী ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা তালেব উদ্দিন।

নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট ভবনের নামকরণ করা হয়, সুলতানপুর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহিউস সুন্নাহ শায়েখ আনওয়ারুল হক চৌধুরী রাহি (রহ.)-এর স্মৃতিকে অমর করে ‘মুহিউস সুন্নাহ ভবন’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যের শায়খুল হাদিস বিলাল বাওয়া, যুক্তরাজ্যের ডা. মাওলানা আশরাফ মাকদাম, শায়খুল হাদিস শফিকুর রহমান সুরইঘাটী, শায়খুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরী, শায়খুল হাদিস নুরুল ইসলাম খান, হাফিজ মাওলানা মুফতি ওলিউর রহমান, শায়খ মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, শায়খুল হাদিস মাহমুদ হুসাইন, শায়খ বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল হাই উমরপুরী, শায়খ আতাউল হক জালালাবাদী, শায়খ আব্দুস সুবহানসহ প্রমুখ দেশ-বিদেশের প্রখ্যাত উলামা-মাশায়েখগণ। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, দানশীল ব্যক্তিবর্গ ও সমাজের বিশিষ্ট গণ্যমান্যজন।

বক্তারা তাদের আলোচনায় সুলতানপুর মাদরাসার দ্বীনি খেদমতের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে নারী শিক্ষায় প্রতিষ্ঠানটির অনন্য অবদান এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্বীনের বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টাকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়। তারা বলেন, সুলতানপুর মাদরাসা শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বিশ্বজুড়ে দ্বীনের খেদমতে কাজ করে যাচ্ছে। এই নতুন ভবন আগামী দিনে দ্বীন প্রচারের পথকে আরও সুদৃঢ় করবে। সবাই মাদরাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দোয়া করেন, যেন এই প্রতিষ্ঠান আরও বহুদিন আলোর দিশারি হয়ে থাকে বিশ্ব মুসলিমের জন্য।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ