রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধি:-

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে সিনহা খাতুন নামে  ৭  বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  সকাল সাড়ে ৯ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সিনহা খাতুন (৭) দিঘীরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও দিঘীরত্না গ্রামের সুজন মিয়ার মেয়ে ।

পুলিশ ও এলাকাবাসী জানান,বৃহস্পতিবার সকালে সিনহা বাড়ির উঠানে সমবয়সী ৩ জন শিশুর  সাথে খেলছিলেন,খেলার একপর্যায়ে সিনহা পুকুরে পড়ে গেলে তার সাথে থাকা সমবয়সী শিশুরা বাড়িতে খবর দিলে, সিনহাকে উদ্ধার করে দলারদর্গা কে এইচ মেমোরিয়াল  হাসপাতালে নিয়ে গেলে,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু সিনহা(৭)  খাতুনকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য  আনিছুর রহমান রাব্বু।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ