রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার ঘটনায় জড়িত তিনজনকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শেরপুর এলাকার আল-ফালাহ এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাদরাসা ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদরাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিলেন ওই এলাকার চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদরাসার ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদরাসায় হামলা চালান চান মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন। খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিনজনকে আটক করেন।

আটককৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদরাসার ড্রেন বন্ধ করে দেয়। এরপর এই হামলার ঘটনা ঘটে। মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ ঘটনায় জড়িত তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ