রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

নবাবগঞ্জে ৭০০শ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নেশাজাতীয়  ৭০০শ পিস ট্যাপেনটাডল  ট্যাবলেটসহ জামাল হোসেন(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৫ মে)  রাত সাড়ে ৮ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে অভিযান চালিয়ে জামাল হোসেনকে তার নিজ বাড়ির সামনে  থেকে গ্রেফতার করে পুলিশ। জামাল হোসেন(৩৮) দিঘীরত্না গ্রামের আনছার আলীর ছেলে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে  নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্ত্বে নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে অভিযান পরিচালনা করে জামাল হোসেনকে (৩৮) তার নিজ বাড়ীর প্রবেশ গেটের সামনে রাস্তার উপর থেকে ৭০০শ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, জামাল হোসেন (৩৮)একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী , তিনি নিজ এলাকায় ইয়াবা,গাঁজা, হিরোইন, ট্যাপেনটাডল ও ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে থাকেন। জামাল হোসেনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে ,তার বিরুদ্ধে  নবাবগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েহয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ