রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুর স্তুপের নিচে পড়ে নিহত ১ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার (ভোলা প্রতিনিধি)

ভোলার মনপুরা উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুর স্তুপের নিচে চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন এলাকার বেড়ীবাঁধ নির্মাণ কাজের বালুর স্তুপের নিচ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ওমর ওই এলাকার মনির মাঝির ছেলে। 

এর আগে, বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধ্য রাত ৮টার দিকে রামনেওয়াজ মৎস্য ঘাট বাজার থেকে নিখোঁজ হয় শিশুটি। শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশুটি নিখোঁজ হওয়ার পর আশপাশের জায়গায় খোঁজাখুঁজি করে পরিবার। কোথাও খুঁজে না পেয়ে চিন্তায় পড়েন পরিবারের লোকজন। পরে বিকেলে ওই বাঁধ নির্মাণের পাশ দিয়ে যাওয়া এক মহিলা পথচারী বালুর স্তুপে চাপা পড়ে থাকা শিশুটির পা দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে বালুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এই বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, বালুর নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ