রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

পারিবারিক বিরোধে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বরিশাল সদর উপজেলার কাশিপুরে পারিবারিক বিরোধের জেরে লিটু সিকদার (৪২) নামে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি (৩৮)। হামলার সময় ঘরে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগও করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিটু সিকদার বিল্ববাড়ী গ্রামের নজির সিকদারের ছেলে। হামলায় গুরুতর আহত দুই ভাই-বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মুন্নি জানান, তার স্বামী জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করায় দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে সম্প্রতি তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করেন। বৃহস্পতিবার মামলার এক শুনানিতে জামিন পেয়ে ভাই লিটু সিকদার পুলিশের উপস্থিতিতে তাকে বাড়িতে পৌঁছে দিতে আসেন। এ সময় অতর্কিতে একদল লোক তাদের ওপর হামলা চালায়। পুলিশের সামনেই তারা ঘরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং লিটুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। হামলায় তিনজনই গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা লিটু সিকদারকে কুপিয়ে একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। আহত সুমন ও মুন্নির অবস্থাও সংকটজনক।

ঘটনার পর পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানালেও স্থানীয় এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কল কেটে দেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ