রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ১৫ বছর ইমামতি করার পরে মসজিদের ইমাম হাফেজ মো. আবু ইউসুফ আকনকে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে এলাকাবাসী। তিনি ঝালকাঠির নলছিটির উপজেলার উত্তর মগড় হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঘোড়ার গাড়িতে করে তাকে রাজকীয় বিদায় জানানো হয়।

এর আগে, মসজিদ কমিটির পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয় তাকে।

ইমাম প্রতি বিরল এ সম্মাননা জানানো মসজিদ কমিটিকে ধন্যবাদ দিয়েছে স্থানীয়রা।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটি বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মসজিদ পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল আমীন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় বিশেষ শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ