রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা চরম নিরাপত্তাহীনতায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন মহানগর শাখা।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর শহরের ডিআইটি জামে মসজিদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘জনসমাগমপূর্ণ স্থা‌নে একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনাটি প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে। ফলে সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

মাসুম বিল্লাহ বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ এখন সন্ত্রাসী চাঁদাবাজদের দখলে চলে গেছে। এই সন্ত্রাসী, চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক সামাজিক শক্তিকে প্রতিহত করতে না পারলে দেশের কেউই রেহাই পাবে না।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলন্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনের প্রতি দাবিও জানান তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সামশুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম এবং শহর শাখার সভাপতি কবির হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে সবাই জমায়েত হয়ে তুহিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় শামিল হন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ