রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১ আহত ৭


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (১০ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার নিমতলায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিমতলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে হানিফ পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার কার্যক্রম চালান।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়। কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ