বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

‘‌কচুয়াকে দাওয়াতি কার্যক্রমের মডেল হিসেবে গড়তে চাই’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কচুয়া পৌরসভা সংলগ্ন এক মিলনায়তনে নেতাকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাফত মজলিসে যোগ দেন।

কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস একটি আদর্শভিত্তিক ইসলামী আন্দোলনের ধারক ও বাহক। আমরা কচুয়া উপজেলাকে দাওয়াতি কার্যক্রমের একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি আরও বলেন, “ইসলামের সোনালি ইতিহাস আমাদের শিক্ষা দেয়—আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকলেই সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া পৌরসভা শাখার সভাপতি মাওলানা রিয়াসুল হক মজুমদার, সহ-সভাপতি কাজী আবু হানিফ, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আহসান হাবিব ও মাওলানা কারী বেলাল হুসাইন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ