বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) সকালে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দীন অভিযোগপত্র গ্রহণ করেন। এ সময় মামলার বাদী নিহত আলিফের বাবা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ২০ জন কারাগারে থাকলেও ১৯ জন পলাতক। আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, বাদী অভিযোগপত্রে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং কোনো নারাজি দাখিল করবেন না বলে আদালতকে জানিয়েছেন। এরপর আদালত তদন্ত কর্মকর্তার সুপারিশ অনুযায়ী ৩৮ জন ও অব্যাহতির প্রস্তাব করা একজনসহ মোট ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ১ জুলাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। এর আগে গত ৫ মে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে কারাবন্দি চিন্ময়কে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। জামিন নামঞ্জুরের পর আদালত অঙ্গনে তার অনুসারীরা বিক্ষোভে জড়ালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওইদিন বিকালে চট্টগ্রামের সেবক কলোনির সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ