বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম

বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিও ‘লাইট হাউজ’ আয়োজিত ‘লাউঞ্চিং মিটিং’ শিরোনামের একটি অনুষ্ঠানের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সংস্থাটি সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১টায় শহরের সার্কিট হাউজ লেন কোর্ট মোড়ে সীরাতে মুস্তাকীম পরিষদ বগুড়ার আহ্বানে এবং মুফতি মনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা সার্কিট হাউসের সামনে অবস্থান নেন, যেখানে সরকারের উপদেষ্টা শারমিন মোর্শেদ অবস্থান করছিলেন। পাশাপাশি লাইট হাউজ কার্যালয় ঘেরাও করে তারা প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হেফাজতে ইসলামের বগুড়া জেলা সহ-সভাপতি মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল মাজেদ আনসারী, সীরাতে মুস্তাকীম পরিষদের প্রধান সমন্বয়ক আবদুস সোবহানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “দেশের অর্থে পরিচালিত একজন উপদেষ্টা কীভাবে সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী এনজিওর অনুষ্ঠানে অংশ নেন—এর জবাব সরকারকে দিতে হবে।”

তারা আরও বলেন, সমকামিতা একটি নিকৃষ্ট সামাজিক অপরাধ ও অভিশাপ। বাংলাদেশের রক্ষণশীল পারিবারিক কাঠামোর বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম পশ্চিমা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এর মাধ্যমে পরিবার ভাঙন ও সামাজিক অবক্ষয় ডেকে আনা হচ্ছে।

মানববন্ধন থেকে সমকামী সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী এনজিওর কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ