বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মসজিদে আজান ও বয়ানের জেরে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুরের জাজিরায় মসজিদের আজান ও বয়ানকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে খবির সরদার (৫৫) নামের এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আলমাস সরদারকে অভিযুক্ত করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং স্থানীয় মসজিদ কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে ভোরে মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করে আসছিলেন আলমাস সরদার। এ নিয়ে ইমামকে হুমকিও দেন তিনি। বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই আলমাস সরদার ক্ষিপ্ত হয়ে ওঠেন।

মঙ্গলবার রাতে আলমাস সরদার দলবল নিয়ে বাড়ি থেকে বের হয়ে খবির সরদারকে লক্ষ্য করে হামলা চালান। ছুরিকাঘাতের পর তাকে সড়কের পাশে থাকা পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। পরে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, আজান ও বয়ান নিয়ে আলমাস সরদার আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। আমাদের কমিটি থানায় জিডি করার পর থেকে তিনি আরও ক্ষিপ্ত হন। অবশেষে সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছেন। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, একজন মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ