বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

কুড়িগ্রামে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি, মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদী তীরে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেখানকার তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে কর্মসুচীতে বহু সংখ্যক শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজারহাট উপজেলার বুড়িরহাট ও উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তা নদীর তীরে একযোগে অনুষ্ঠিত হয় মশাল মিছিল। এই মশাল মিছিল থেকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের জোর দাবী জানানো হয়।
 
এসময় বক্তব্য রাখেন তিস্তাা নদী বাঁচাও আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ন সমন্বয়ক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। এতে বক্তারা তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ