বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

মাদরাসার ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: ঢাবিতে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছাত্ররা ওই পাশবিক ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, যা রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন। তারা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, "ধরনের নৃশংস ঘটনায় শুধু আইন নয়, সমাজের নৈতিক অবক্ষয়কেও দায়ী করতে হবে। ইসলামি মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন ছাড়া এর স্থায়ী সমাধান সম্ভব নয়।"

পরে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে টিএসসি চত্বর প্রদক্ষিণ করে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা দেশজুড়ে এ ধরনের ঘটনার বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবে এবং ন্যায়ের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে।

এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চলমান সামাজিক অনাচারের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ