বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভোলায় ১৯টি মাছের আড়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ আগুনের সুচনা হয়।

খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের ধোঁয়া ও শব্দে জেগে উঠে চিৎকার শুরু হলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ আগুনে আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ