বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

জোবায়েদ হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের জানাজা শেষে খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে জবি শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠ থেকে শুরু করে ভাষা শহীদ রফিক ভবন, প্রধান ফটক হয়ে শাঁখারি বাজার মোড়, রায়সাহেব বাজার মোড় হয়ে পুনরায় ক্যাম্পাসের প্রধান ফটকে এসে শেষ হয়।

এসময় তারা 'প্রশাসনের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'আমার ভাই মৃত কেনো, প্রশাসন জবাব চাই', 'জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস' 'ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, খুনীদের ফাঁসি চাই'সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়। 

জুবায়েদ হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসি চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমার ভাইকে খুন করার পর ২২ ঘণ্টা পেরিয়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার দেখতে পাইনি। প্রশাসনের এমন উদাসীনতার তীব্র নিন্দা জানাচ্ছি। অতিদ্রুত আমার ভাই জুবায়েদের খুনিদের গ্রেফতার করা হোক এবং আইনী ভিত্তিতে ফাঁসি দেওয়া হোক।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা ছাত্রদল স্পষ্ট করে বলতে চাই, 'বিচারের দাবিতে থানার ওসির শীতলতা দেখা গেছে। যা খুবই হতাশাজনক। বিচারের কোনো ধরনের গড়িমসি হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  

উল্লেখ্য, গতকাল বিকাল সাড়ে ৪টায় পুরান ঢাকার আরমানিটোলার নুর বক্স লেনের ১৫ নাম্বার বাড়িতে তিন তলার সিঁড়িতে ছুরিকাঘাত করে খুন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ