বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

নোয়াখালীতে কোরআন তালিমে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী জেলা সদর উপজেলায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন তালিমে যুবদল-ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা শহর মাইজদীতে শিবির শহর শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলার মাইজদী মডেল মসজিদের সামনে থেকে ইসলামী ছাত্রশিবিরের একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী পৌর বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবির নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহাবুবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিবির শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, সাবেক সভাপতি মাওলানা মো: ইউসুফ, সাবেক সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ রুবেল প্রমুখ। বক্তারা হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার মসজিদে রোববার (১৯ অক্টোবর) ইসলামী ছাত্রশিবির দারসুল কোরআন প্রোগ্রামের আয়োজন করে।

রোববার বিকেলে ইউনিয়ন যুবদল সভাপতি ফারুক, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জাকির হোসেন আলোর নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও বিএনপির কর্মীরা সন্ত্রাসী কায়দায় দেশী অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে মসজিদের ভেতর ঢুকে হামলা চালায়। এতে শিবিরের অন্তত ৩০ জন আহত হন। তার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। এ সময় তারা মসজিদে ভাংচুর চালায় ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে তাৎক্ষণিক জামায়াত ইসলামী উদ্যোগে এক বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ