বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল। আগামী ২০ ও ২১ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) রাজধানীর দক্ষিণ বাসাবো বালুর মাঠে অনুষ্ঠিত হবে এ মহাসম্মেলন। প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হবে মাহফিলের মূল পর্ব।

মাহফিলে দেশের প্রখ্যাত আলেমগণ কুরআনের তাফসির পেশ করবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন —

মাওলানা আবদুল গাফফার (শায়খুল হাদীস,ঢালকা নগর  মাদরাসা, ঢাকা),

মাওলানা মুহাম্মদ ইসলামঈ (প্রিন্সিপাল, ইসলামপুর মাদরাসা, গোপালগঞ্জ),

মাওলানা মেরাজুল হক (ব্রক্ষনবাড়িয়া)

মুফতি মিজানুর রহমান কাসেমী (সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। ),

মাওলানা জুবায়ের আহমদ (খতিব,মতিঝিল  সরকারি কলোনি মসজিদ),

এবং মাওলানা লোকমান সাদী (খতিব, বড় মসজিদ, কেরানীগঞ্জ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন —

মাওলানা আবু তাহের রাহমানী, মুফতি আবদুল হাফিজ কাসেমী, মাওলানা আবদুর রাজ্জাক নওদী,

মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা নূরুল আলম নওদী, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম,

মাওলানা হেলালুদ্দীন, মাওলানা লোকমান হাসান সারওয়ারী, মাওলানা শহীদুল ইসলাম মাহমুদী প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাওলানা আবদুল আখির, চেয়ারম্যান, জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ।

প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সংগঠনের মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, কুরআনের ব্যাখ্যা, সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ মাহফিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সকল স্তরের মুসলমানদের মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ