বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজের ঘটনায় তোলপাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীর খোঁজ মিলছে না।

বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এর আগে তাকে বেশ কয়েকটি উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়। ফলে ঘটনাটি দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ বলেন, তিনিজুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেওয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন।

একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন। বেলা ১১টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা থাকলেও সোয়া ১১টার পর মোবাইলটি বন্ধ পাওয়া যায়। আমাদের সন্দেহ হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকনের দুর্বৃত্ত্বরা তাকে অপহরণ করে থাকতে পারে।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর সন্ধানে তার মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।
এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ