বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

মসজিদের ইমাম দম্পতিকে রাতভর নির্যাতনকারী আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরশহরের ঈদগা মাঠে ঘন্টাব্যাপি সমাবেশে, আল্লামা জিয়া উদ্দিন সাহেবের সভাপতিত্বে, মাওলানা ওলি উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, মাওলানা আব্দুর রউফ, মুফতি মামুনুর রশীদ, মুফতি হাবিবুর রহমান, হাফেজ রুহুল আমীন সিরাজী প্রমুখ।  

বক্তারা বলেন, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া নূরানি ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুন সহ তার স্ত্রীকে রাতভর নির্যাতন ও শ্লীলতাহানীর বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম, দেশের জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হওয়ায় প্রধান আসামী জহিরুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ। ওই মাদরাসার শিক্ষক অন্যান্যদের বিরুদ্ধে মামলা করায়, আড়াল থেকে ওই শিক্ষককে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকী দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমাদের শিক্ষকের কোন দোষ ছিলনা। কেনো ওনাকে নাজেহাল করা হলো, কেনো একজন মাওলানার উপর হাত তোলা হলো আমরা এর জবাব চাই। অনতিবিলম্বে অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আলোচনা শেষে বিভিন্ন এলাকার মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, ঈদগাঁ মাঠে দেশ ও জাতীর কল্যানে এবং শিক্ষক আব্দুল্লাহ্ আল মামুনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ওই মোনাজাত পরিচালনা করেন, আল্লামা জিয়া উদ্দিন সাহেব।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ