বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

ইসকন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) ইসকন নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকের।

বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের অবমাননাকারী কর্মকাণ্ডের সাথে জড়িত সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই বরদাশত করা হবে না।

বক্তারা আরও বলেন, ইসলামবিদ্বেষী অপচেষ্টা রুখে দিতে আলেম-ওলামা ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিক্ষোভ মিছিলে মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ