বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়ার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি (প্রফেসর বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শহিদুল ইসলাম ওই গ্রামের আজগর আলীর ছেলে এবং তার ছেলে শিহাব স্থানীয় একটি হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শহিদুল ইসলাম ছেলে শিহাবকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে নিজস্ব পুকুর থেকে আমন ধান ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য পাম্প চালু করতে যান। এরপর তারা দুইজনে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের সন্ধানে ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে সেচ পাম্প এ বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে শিহাব প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বাবা শহিদুল ইসলামও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ