বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন,

বাংলাদেশে সম্প্রতি ইসকন কর্তৃক পরিচালিত খুন, গুম এবং মুসলমানদের উপর নির্যাতন ও প্ররোচণামূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ বাংলাদেশে ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুম্মা ভাঙ্গা ঈদগা মসজিদ প্রাঙ্গন থেকে শুরু করে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা উপজেলা চত্তরে গিয়ে এ বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

ঈদগাহ জামে মসজিদে জুম্মার নামাজে আগত স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসুল্লিগণ এতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাঙ্গায় সাবেক নেতৃত্বদানকারী ওসমান গনি আকাশ, মাজহারুল ইসলাম ও মো. লিওন মোল্লা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘ইসকনের নামে দেশে যে ধরনের গুম, খুন এবং উসকানিমূলক ও বিদ্বেষপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।’

বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্বদানকারী ওসমান গনি আকাশ বলেন, “আমরা দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ও আলেম সমাজকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, দেশের সব মসজিদের সম্মানিত ইমাম ও খতিবদের প্রতি আমাদের অনুরোধ— "জুমার খুতবায় যেন মুসল্লিদের সামনে ইসকন কর্তৃক পরিচালিত এই সন্ত্রাস ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়, যাতে মানুষ সত্যটি জানতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে।”

বক্তাগণ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার্থে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন একের পর এক উসকানিমূলক ও ঘৃণাবাদী জঙ্গি কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।”

দেশ ও দেশের কল্যাণে মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি করা হয়।

মিছিল ও সমাবেশ চলাকালীন সময়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন তার সঙ্গীয় ফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষার্থে তৎপর ও ডিউটি পালন করতে দেখা যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ