শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তর বলছে, ঘটনাস্থল থেকে প্রথমে কেউ কেউ বলেছিল বাসাবাড়িতে আগুন লেগেছে। তবে জানা গেছে, অগ্নিকাণ্ড হয়েছে প্লাস্টিক কারখানায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বেলা দেড়টার দিকে ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও সাত ইউনিট যুক্ত করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ