সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


সারা বাংলাদেশ আজ হাদির জন্য কাঁদছে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজার আগে দেওয়া বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারা বাংলাদেশ আজ হাদির জন্য কাঁদছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ধর্ম উপদেষ্টা সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং হাদির জীবনবৃত্তান্ত পড়ে শোনান।

ধর্ম উপদেষ্টা বলেন, হাদি শাহাদাৎ বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তার জীবনের ত্রুটি-বিচ্যুতি যেন আল্লাহতায়ালা মাফ করেন। আল্লাহ তার করবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।

ড. খালিদ হোসেন বলেন, তিনি যে স্বপ্ন দেখেছিলেন আদিপত্যবাদ বিরোধী একটা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, সে স্বপ্নের পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। সারা বাংলাদেশ আজ কাঁদছে।

উপদেষ্টা আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে সব মসজিদে আমাদের ভাই হাদির দোয়া ও জিকির-আজগার সম্পন্ন করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ