শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

জেমসের কনসার্টে হামলাকে ‘ইসলামিস্ট মব অ্যাটাক’ বলে অপপ্রচার ভারতীয়দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরে জেমসের কনসার্টে প্রবেশের সুযোগ ও বসার জায়গা না পেয়ে ক্ষুব্ধ বহিরাগতদের কনসার্টে হামলার ঘটনাকে ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্ট মব অ্যাটাক’। এটি নিয়ে ভুয়া ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলার ঘটনাকে ভারতীয় গণমাধ্যম বলেছে, ‘ইসলামিস্ট মব অ্যাটাক’।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়,ফরিদপুরে জেমসের কনসার্ট ছিল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য।

কনসার্টে প্রবেশের সুযোগ ও বসার জায়গা না পাওয়ায়, ক্ষুব্ধ বহিরাগতরা এই হামলা চালায়। এই ঘটনার সঙ্গে ‘ইসলামিস্ট মবের’ কোনো সম্পর্ক নেই।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো আরও বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

এ সব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ