শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

হাজারীবাগে মুফতি জসিম উদ্দিন রাহমানির পাশে বোমার শব্দ, পুলিশ বলছে ‘পটকা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর হাজারীবাগের বারইখালী এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে মুফতি জসীম উদ্দিন রাহমানীর মাদরাসার পাশে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশ এটিকে ‘পটকা’ বলে দাবি করেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৪ নম্বর গলির মুখে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অক্ষত আছেন মুফতি জসীম উদ্দিন রাহমানী।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হাজারীবাগ বারইখালী এলাকায় আমাদের একটি ফাউন্ডেশনের নির্মাণাধীন ভবনের কাজ চলছিল। আমি ওখানে প্রায়ই যাতায়াত করি এবং আমার আত্মীয়-স্বজন ওখানে থাকেন। আমি সাড়ে ১১টার দিকে ওই নির্মাণাধীন ভবনে ঢোকার সময় পাঁচ থেকে সাত হাত দূরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এটি ককটেল নাকি অন্য কিছু জানতে চাইলে তিনি বলেন, ককটেল না অন্য কিছু সেটা তো আমি চিনি না। পুলিশ ভালো বলতে পারবে।

পুলিশের একটি সূত্র বলছে, মুফতি জসীম উদ্দিন রাহমানী বেলা ১১টা ৩৮ মিনিটে ৯৯৯-এ কল দিয়ে একটি বিস্ফোরণের ঘটনা জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

এ বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বাচ্চারা পটকা ফুটিয়েছে। সেখানকার বাচ্চাদের সঙ্গে আমরা কথাও বলেছি।

এছাড়া ঘটনাস্থলে বোম্ব ডিজপোজাল ইউনিট পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ