শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

কুমিল্লায় তরুণ আলেমের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা নগরীর হাউজিং এলাকার একটি মহিলা মাদরাসার প্রিন্সিপাল ও তরুণ আলেম হাফেজ মাওলানা সালমানের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শ্যালককে আটক করেছে পুলিশ।

নিহত সালমান (৩৯) হাউজিং এস্টেটের ৪ নম্বর সেকশনে অবস্থিত জান্নাতুন নাঈম মহিলা মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। তার বাড়ি লালমাই উপজেলার দাপাড় গ্রামে। তিনি মাওলানা আব্দুর রহমানের বড় ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাসায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা যায়। মৃত্যুর পর জানাজার প্রস্তুতি চলছিল। তবে মৃত্যুকে ঘিরে সন্দেহ দেখা দিলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ দাফন স্থগিত করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের ছোট ভাই ইহসান অভিযোগ করেন, তার ভাইয়ের মৃত্যু স্বাভাবিক নয়; এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লালমাই থানার উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে। প্রাথমিক তদন্তের স্বার্থে নিহতের স্ত্রী জান্নাত ও শ্যালক মাহমুদুল্লাহকে থানায় নেওয়া হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ