শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের নিচে পড়ে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুষ্টিয়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসের নিচে পড়ে শাহ জামাল (৫৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা আরও একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলি নামকস্থানে এ ঘটনা ঘটে। 

নিহত শাহ জামাল পেশায় একজন ঠিকাদার। তিনি কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার চর শিতাইঝাড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি আপন পেশার খাতিরে কুষ্টিয়ার পুলিশ লাইনসের সামনে বাসা ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্বমজপুরের নাসির ডাক্তারের গলিতে অরক্ষিত রেল ক্রসিং থাকায় প্রায়শ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা আরও জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে শাহ জামাল মোটরসাইকেল নিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ করে ট্রেনটি এসে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শাহ জামালের মৃত্যু হয় এবং তার সাথে থাকা ব্যক্তি গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

এ ঘটনা এলাকাবাসী তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করে অরক্ষিত এই রেল ক্রসিংয়ে একটি গেট এবং গেটম্যান নিয়োগের দাবি জানান।

পোড়াদহ জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাছির খান বলেন, ঘটনাস্থলে কোনো রেলগেট এবং গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনের ওপরে উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে মোটরসাইকেটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং একজন আহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি সকল কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ