মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

পাম্পে দীর্ঘ সারি, সহজ সমাধান দিলেন মাওলানা ইউসুফ সুলতান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জ্বালানি সংকটের প্রেক্ষাপকে তেলের পাম্পগুলোতে যে দীর্ঘ সারি লাগছে এবং ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় হচ্ছে এর একটি সমাধান দিয়েছেন বিশিষ্ট ইসলামি স্কলার ও অর্থনীতিবিদ ড. মাওলানা ইউসুফ সুলতান।

বুধবার (২২ এপ্রিল) নিজের ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এই সমাধান দেন। তার দেওয়া সমাধানটি নিচে হুবহু তুলে ধরা হলো-

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রভাবে অনেক দেশেই জ্বালানি তেলের সংকট চলছে। উন্নত ও উন্নয়নশীল সব দেশই বিভিন্নভাবে এই সংকট মোকাবিলার চেষ্টা করছে। আমাদের দেশেও নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ, মূল্য সমন্বয়সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বাস্তবে দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ সারি, আশপাশের সড়কে তীব্র যানজট, আর মানুষের মূল্যবান কর্মঘণ্টার অপচয়। রেশনিংয়ের উদ্দেশ্য ছিল চাপ কমানো, কিন্তু সবাই একসঙ্গে তেল নিতে যাওয়ায় উল্টো প্যানিক ও ভিড় আরও বাড়ছে।

এক্ষেত্রে একটি সহজ ও বাস্তবসম্মত সমাধান হতে পারে জোড়বিজোড় (Odd-Even) পদ্ধতি। বিজোড় তারিখে শুধু বিজোড় সংখ্যায় শেষ হওয়া নম্বরপ্লেটের গাড়ি/ বাইক, আর জোড় তারিখে শুধু জোড় সংখ্যার গাড়ি/ বাইক তেল নিতে পারবে।

এটি সহজে মনে রাখা যায়, দ্রুত বাস্তবায়নযোগ্য, এবং এতে পাম্পের লাইন ও সড়কের যানজট ৪০-৫০% কমে আসতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি নতুন কোনো তত্ত্ব নয়। শ্রীলঙ্কা জ্বালানি সংকটের সময় এমন ব্যবস্থা নিয়েছিল। মিয়ানমারেও জ্বালানি সংকটে একই ধরনের নম্বরপ্লেটভিত্তিক রেশনিং চালু হয়েছিল। আবার চীন, ভারত ও ফ্রান্সে ট্রাফিক ও দূষণ কমাতে জোড়বিজোড় পদ্ধতি ব্যবহৃত হয়েছে।

আমরা আশা করবো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। ছোট কিন্তু কার্যকর সিদ্ধান্ত অনেক বড় ভোগান্তি কমাতে পারে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ