মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আল্লামা আব্দুর রাজ্জাক আল হুসাইনী সড়ক দুর্ঘটনায় আহত, দোয়া কামনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বরেণ্য আলেম, রাজধানীর বনশ্রীর মারকাযু শাইখিল ইসলাম আল মাদানীর শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক আল হুসাইনী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তাঁর জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

শায়খের জামাতা এবং মারকাযু শাইখিল ইসলামের মুহতামিম মাওলানা আব্দুল আলিম এই তথ্য জানিয়েছেন।

মাওলানা আব্দুল আলিম জানান, শুক্রবার (২৪ এপ্রিল) মোহাম্মদপুরে জুমার নামাজ পড়ানোর জন্য যাওয়ার পথে সিএনজিতে গুরুতর এক্সিডেন্ট করেন তিনি। তার ডান হাতে পাঁচটি সেলাইয়ে প্রয়োজন হয়। ডায়াবেটিকস বেশি থাকায় কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত। 

শায়খের পক্ষ থেকে শুভাকাঙ্ক্ষী ও ছাত্রদের কাছে বিশেষ দোয়ার দরখাস্ত দোয়ার আহ্বান জানানো হয়েছে।

আল্লামা আব্দুর রাজ্জাক আল হুসাইনী চৌধুরীপাড়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ইসহাক ফরিদী রহ.-এর ঘনিষ্ঠ বন্ধু। তিনি চৌধুরীপাড়া মাদরাসায় দীর্ঘদিন হাদিসের খেদমত করেছেন। তাঁর শত শত ছাত্র দেশ-বিদেশে স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ