মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আজহারীর ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আলোচিত ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন তৈরি করে অনলাইনে যৌন উত্তেজক ওষুধ বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 শুক্রবার (২৪ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

পুলিশ কর্মকর্তা বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া বিজ্ঞাপন প্রচার করে আসছিল। এসব বিজ্ঞাপনে দেশের বিশিষ্ট ব্যক্তিদের, বিশেষ করে জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর নাম ও ছবি অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হতো।

পুলিশ জানায়, চক্রটি কৌশলে ভুয়া সাফল্যের গল্প ও মিথ্যা তথ্য ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করত এবং উচ্চমূল্যে নিম্নমানের বা অকার্যকর পণ্য বিক্রি করত। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ